সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

আইএসের মুখপাত্র আদনানি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক স্টেট তথা আইএসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি নিহত হয়েছেন।

আইএসের সংবাদসংস্থা আমাক নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

আমাক বলছে, সিরিয়ার আলেপ্পোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে তিনি মারা যান।

তবে তিনি বিমান হামলায় মারা গেছেন নাকি স্থল সেনাদের হামলায় তার বিস্তারিত জানায়নি আমাক।

কোনো ব্যক্তি এককভাবে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে পশ্চিমা বিশ্বসহ অন্যান্য দেশে যেসব হামলা হয়েছে বলা হয়ে থাকে এসব হামলার ডাক প্রথম তার কাছ থেকেই এসেছিলো।

ইউরোপে বেশকটি হামলা সরাসরি তিনি নিজেই পরিকল্পনা করেছেন বলে বলা হয়ে থাকে।

মার্কিন পররাষ্ট্র দফতর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
আল-আদনানির সর্বশেষ বার্তা শোনা গেছে মে মাসে। সূত্র : বিবিসি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ