বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

নানুপুরে সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি: পুলিশি টহল অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nanupur2ফটিকছড়ি থেকে ওমর ফারুক আজাদ

ফটিকছড়ি উপজেলার নানুপুরে ইসলামী ছাত্রসেনা ও জমিরিয়া ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন (কওমী মাদ্রাসার) ছাত্র-শিক্ষকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার ২৪ঘন্টা অতিবাহিত হলেও কোন পক্ষ এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল (রাত ৮টা) থানায় মামলা করেনি। তবে, জমিরিয়া ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন ও ইসলামী ফ্রন্টের পক্ষ হতে পৃথকভাবে মামলা দায়ের’র প্রস্তুতি নিচ্ছে বলে উভয়’র সূত্রে জানা গেছে।

ঘটনার পর থেকে এলাকায় পুলিশের অবস্থান ও টহল অব্যাহত রয়েছে।

সরেজমিনে গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলে গেলে দেখা যায়, কিন্ডারগার্টেনসহ উক্ত এলাকায় পুলিশ টহল ও অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো এলাকায় জনমনে থমথমে বিরাজ করছে। ঘটনার সময় ভাংচুরকৃত ৪টি জীপ (চাঁদেরগাড়ী) থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এলাকাবাসীরা বলেন, সংঘর্ষের পর পর ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ রুপ নিত। ঘটনারপর উর্ধতন পুলিশ অফিসারসহ ও অতিরিক্ত পুলিশ মোতায়নে করলে পরিস্থিতি শান্ত হয় বলে জানান তারা।

এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মশিউদ্দৌলা রেজা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম, হাটহাজারী সার্কেল মুহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, ফটিকছড়ি থানার ওসি আবু ইউসুফ মিয়া ও ভূজপুর থানার ওসি একে এম লিয়াকত আলী এবং স্থানীয় চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি বাবু। তারা ঘটনার রাতে কিন্ডার গার্ডেনের কর্তৃপক্ষসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন।

গতকাল বিকালে ওবাইদিয়া কমপ্লেক্সের পরিচালক মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন আওয়ার ইসলামকে জানান, বেদাতিরা শুক্রবারের ঘটনাটি তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটিয়েছে। তিনি আরো বলেন, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ফটিকছড়ি শাখার উদ্যোগে ঘটনার সার্বিক বিষয় নিয়ে গতকাল বাদ আসর কওমী মাদ্রসার শীর্ষ নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হন। বৈঠকের সিন্ধান্ত মতে থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

অপরদিকে ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা দক্ষিন শাখার সাংগঠনিক সম্পাদক শাহজালাল বলেন, আমাদের সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপ করে মামà