বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বামরা অনু-পরমাণুতে পরিণত হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pm_hasinaআওয়ার ইসলাম: ভাঙতে ভাঙতে বাম রাজনৈতিক দলগুলো এখন অনু-পরমাণুতে পরিণত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন- পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা রামপাল প্রকল্পের বিরোধিতা করছে তারা বাগেরহাটের রামপালে যায় না কেন? ঢাকায় কেন আন্দোলন? সেখানকার মানুষ তাদের কতটুকু গ্রহণ করে তখনই তা দেখা যাবে। তাদের আনন্দোলনের যে কোন যৌক্তিকতা নেই তাদের রামপালে না যাওয়াই তার প্রমাণ।’

নারায়ণগঞ্জে জঙ্গি নেতা তামিম চৌধুরীসহ তিনজন নিহত ও জঙ্গি আস্তানা সনাক্তকরণে গোয়েন্দাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি পুলিশ ও র‌্যাবের ভূমিকারও প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আবার সমালোচনা হবে- জঙ্গিদের মেরে ফেলা হলো কেন? তাদের বাঁচিয়ে রাখলে তথ্য পাওয়া যেত। ইত্যাদি বলে জঙ্গিদের সহযোগিতা করা যেন না হয়। এমন মায়াকান্নাকারীরা জাতির শত্রু।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ