বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মক্কা থেকে ৭০ হাজারের বেশি হজযাত্রীকে ফেরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kaba_sharifআওয়ার ইসলাম : পবিত্র মক্কা নগরীর পুলিশ বৈধ কাগজপত্র না থাকায় ৭০ হাজারের বেশি হজযাত্রীকে ফেরত পাঠিয়েছে। এরা সবাই হজের অনুমতিপত্র ছাড়াই মক্কার উদ্দেশে যাত্রা করেছিলেন বলে জানা গেছে।

এক পরিসংখ্যানে জানানো হয়েছে, হজযাত্রীদের বহনকারী ২৮ হাজারের বেশি যানবাহন আইন ভঙ্গ করায় এসব গাড়িগুলোকেও মক্কায় প্রবেশ করতে দেয়া হয়নি। বৈধ কাগজপত্র না থাকার কারণেও বেশ কিছু গাড়িকেত ফেরত পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে মক্কার হজ সিকিউরিটি কমান্ড জানিয়েছে, যেসব যানবাহন এবং এদের চালকরা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কোনো ভাবেই মক্কায় প্রবেশ করতে দেয়া হবে না। হজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে হজযাত্রীদেরও ফেরত পাঠিয়ে দেয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এফএফ