ফারুক ফেরদৌস : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর এবং চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সমাবেশে দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বরেণ্য শিক্ষাবিদ, জাতীয় রাজনীতিবিদ, কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আজ ২৩ আগস্ট ছিলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯১ সালের এই দিনে চরমোনাইর মরহুম পীর সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (রহ) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে সংগঠনটি তার পথচলার ২৫ বছর সম্পন্ন করেছে। এই উপলক্ষে আগামী ২৬ আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য পুনর্মিলনী সংগঠনটির সমাবেশে পঁচিশ বছরের সকল সাবেক-বর্তমান সদস্য ও দায়িত্বশীলরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আজ এক যুক্ত বিবৃতিতে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমীন, কেন্দ্রীয় সহ-সভাপতি জি.এম. রুহুল আমীন ও সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ‘ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল তা আজো বাস্তবায়ন হয় নি। সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধের স্বপ্ন বাস্তবায়ন করতে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের আবারো ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানের পুনর্মিলনী সমাবেশ দিবস হবে সেই শপথ এবং দৃঢ় সংকল্পের দিন।’
গত পঁচিশ বছরের পথ চলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতিতে গুনগত পরিবর্তন ঘটিয়েছে দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, ‘সন্ত্রাসের অবসান ঘটিয়ে আদর্শভিত্তিক ছাত্র রাজনীতির প্রবর্তন এবং ছাত্র সমাজের আদর্শ বিচ্ছিন্নতাজনিত ভিন্ন সংস্কৃতির অনুসরণ এবং পাপাচারে লিপ্ত হওয়ার ভয়ংকর সয়লাবকে রুখে দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।’

পুনর্মিলনী সমাবেশ সফল করতে গত দুইমাস ধরে প্রস্তুতি নিচ্ছে ইশা ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে দফায় দফায় মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। এ সম্পর্কে ইসলামি আন্দোলনের ক