শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

জঙ্গিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যের বিকল্প নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

alem_dhakaআওয়ার ইসলাম: বিশ্বব্যাপী চলমান সন্ত্রাসবাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মতামত পেশ করেছেন ইসলামিক স্কলাররা।

গত ২০ আগস্ট শুক্রবার ‘একাডেমিক কাউন্সিল অফ সিনিয়র ইসলামিক স্কলার বাংলাদেশ' এর আয়োজনে 'সন্ত্রাস ও জঙ্গিবাদ: কারণ ও প্রতিকার' শীর্ষক গোল টেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা।

তানযীমুল উম্মাহ'র আশুলিয়া ক্যাম্পাসের সভাকক্ষে এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ইসলাম শান্তি ও সৌহার্দের ধর্ম। বিশঙ্খলা, উগ্রতা ও নৈরাজ্যের কোন স্থান ইসলামে নেই। বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক শিক্ষার অভাবেই মূলত: উগ্রবাদের সৃষ্টি হয়েছে। এজন্য তরুণ সমাজের কাছে ইসলামের সঠিক ধারণা তুলে ধরতে হবে।

বৈঠকে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সচেতনতামূলক বই ও লিফলেট প্রকাশের প্রস্তাব পেশ করা হয়। এছাড়াও দেশের আলেম সমাজকে বিশ্বব্যপী চলমান সন্ত্রাসবাদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান করা হয়।

এতে সভাপতিত্ব করেন-সংগঠনটির সভাপতি এবং এশিয়ান ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক ও জনপ্রিয় টিভি আলোচক ড. মুহাম্মাদ সাইফু্ল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।

উপস্থিত ছিলেন-ড. লুকমান, ড. মীর মনজুর মাহমুদ, টিভি ব্যক্তিত্ব শায়খ শাহ ওলীউল্লাহ, দাম্মাম ইসলামিক সেন্টারের ইসলাম প্রচারক শায়খ আহমাদুল্লাহ, ড. আবুল কালাম আযাদ বাশার, রিয়াদ ইসলামিক সেন্টারের শায়খ মুস্তাফিজুর রহমান, টিভি উপস্থাপক মুফতী সাইফুল ইসলাম, মাওলানা মাওলানা শাহ আলম নূর, মাওলানা আলী আকবর, কিং সাঊদ বিশ্ববিদ্যালয়ের পিএইডি গবেষক নুরুল্লাহ তা'রিফ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ