সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

কট্টরদের হাতে শোষিত মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mayawati

আওয়ার ইসলাম : ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজবাদী পার্টির (বসপা) প্রধান মায়াবতী বলেছেন, বিজেপি শাসনে দলিত এবং মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে।

গতকাল রোববার উত্তর প্রদেশের আগ্রায় নিজ দলের এক বিশাল সমাবেশে বক্তব্য রাখার সময় মায়াবতী এ মন্তব্য করেন। তিনি এই সমাবেশের মধ্য দিয়ে উত্তর প্রদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করলেন।

মায়াবতী বলেন, ‘বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের সঙ্গে বৈমাত্রেয় ভাইয়ের মতো আচরণ করা হচ্ছে। কট্টরপন্থী শক্তির হাতে মুসলমানরা শোষিত হচ্ছেন। মুসলিম সম্প্রদায়ের ভালো মানুষদেরও সন্দেহের চোখে দেখা হচ্ছে।’ মুসলমানরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।’

দলিতদের বিরুদ্ধে সহিংসতার ‍বিভিন্ন ঘটনা উল্লেখ করে মায়াবতী বলেন, ‘কেবলমাত্র প্রধানমন্ত্রী মোদির কথা-ই দলিতদের ওপরে হওয়া অত্যাচার বন্ধ করার জন্য যথেষ্ট নয়। এজন্য কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। তিনি বলেন, শুধু দলিতরাই নয়, বিজেপি শাসনে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ