শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

২ জেলায় খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bkm_tranআওয়ার ইসলাম: জামালপুর ও বগুড়ায় বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

২০ আগস্ট শনিবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নব্বইয়ের চরে ও বগুড়ার সারিয়াকান্দির মানিকদার গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মাঝে নগদ অর্থ এবং আলেম-ওলামাদের জন্য পাঞ্জাবির কাপড়, তিনটি মাদরাসা ও চারটি মসজিদ সংস্কারের জন্য তিন লক্ষাধিক টাকা বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা ইসমাইল নূরপরী, যুগ্ম মহাসচিব জালালুদ্দিন আহমদ, প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুল হক, সদস্য হাফেজ শহীদুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি হারুনুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী খান, যুগ্ম-আহ্বায়ক মাওলানা মাহফুজুর রহমান, নরসিংদী জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুন নূর, ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দিন, কওমি ওলামা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, মাদারগঞ্জ মদীনাতুল উলুম কওমি মাদরাসার মোহতামিম মাওলানা মোস্তফা কামাল, জামালপুর জেলা ইত্তেফাকুল ওলামা নেতা হাফেজ মাওলানা আব্দুল্লাহ,মাওলানা নজরুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম প্রমুখ সহ বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

bkm_tran2

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ