বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বাড্ডায় ইসলামিক স্কুলে অভিযান; আটক ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

IISC_School

আওয়ার ইসলাম: রাজধানীর মেরুল বাড্ডায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজন নারী। স্কুলটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী পরিচালানা করতেন।

শুক্রবার বেলা ১১টার দিকে ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অবস্থিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালায় পুলিশ।

বাড্ডার থানার ওসি এম এ জলিল সাংবাদিকদের জানান, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দীন কেফায়াতুল্লাহ, তার স্ত্রী সালেমা আক্তার এবং দুই মেয়ে খাদিজা খাতুন ও আয়েশা সিদ্দিকা রয়েছে। এছাড়াও বাড়ির মালিক বিল্লাল, তার স্ত্রী শান্তা বিল্লাল এবং মা হালিমা বেগম রয়েছেন।

বাড়ি ভাড়া দেয়ার নিয়ম মেনে স্কুল সম্পর্কিত সব তথ্য নেয়া হয়েছিল কিনা, মালিককে আটক করে সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ