শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

পেয়ারের বিএনপির জন্য কি বসে থাকবেন অনন্তকাল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saimumসাইমুম সাদী:  আওয়ামীলীগের কাছ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃতি নেবনা - এই কথাটা কয়েকটি কারণে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়না।

স্বীকৃতির উদ্দেশ্য কি? শুধুই সার্টিফিকেট? অবশ্যই না। একটা গ্রামীণ মেঠোপথ থেকে আন্তর্জাতিক হাইওয়েতে উঠার সুযোগ তৈরি করা হচ্ছে স্বীকৃতি চাওয়ার উদ্দেশ্য।

কওমি মাদ্রাসার ছাত্ররা আমল এবং ইলমি যোগ্যতায় শ্রেষ্ঠ হওয়ার পরও এমফিল করতে পারেনা, পিএইচডি করতে পারেনা শুধু সার্টিফিকেট সরকার স্বীকৃত না এজন্য। এটা শুধু বাংলাদেশে নয় বিভিন্ন ইসলামী দেশের কোথাও কোন ভার্সিটিতে কওমি সার্টিফিকেট দিয়ে ভর্তির পড়ার সুযোগ নেই। ।

অথচ যারা ইসলামি বিষয়াদি নিয়ে এমফিল করেন, গবেষণা তারা কিন্তু প্রায়ই কওমি আলেমদের সাহায্য নিয়ে থাকেন। অনেক ঘটনার সাক্ষী আমি।

সরকারী চাকরী করার দরকার নেই বুঝলাম কিন্তু সরকার পরিবর্তনের কী পয়েন্টগুলোতে না গিয়ে কিভাবে সমাজ পরিবর্তন করবেন বোধগম্য নয়।

একদিকে আমরা বলছি আওয়ামীলীগের কাছ থেকে স্বীকৃতি নেবনা অপরদিকে মাদ্রাসা কমিটির সভাপতি যাকে বানিয়েছি তিনি কিন্তু স্থানীয় আওয়ামীলীগ নেতা। প্রচুর বৈপরীত্য।

আওয়ামীলীগের কাছ থেকে স্বীকৃতি নিবেন না এবং বিএনপি দিবেও না। তাছাড়া বিএনপি যে ক্ষমতায় আসবে এমন কোন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছেনা। তাহলে কি পেয়ারের বিএনপির জন্য বসে থাকবেন অনন্তকাল ধরে?

নিছকই বিক্ষিপ্ত কিছু মতামত তুলে ধরলাম। কেউ কষ্ট পেলে ক্ষমাপ্রার্থী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ