বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

তুরস্কে বোমা বিস্ফোরণে নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky19আওয়ার ইসলাম: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১৯ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এসব হামলা হয়।

বিবিসির খবরে বলা হয়, তুরস্কের ভ্যান প্রদেশের ভ্যান শহর এবং এলজিগ প্রদেশের এলজিগ শহরে বোমা হামলায় চার পুলিশ ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আর বিতলিস শহরে সেনাদের বহনকারী যান লক্ষ্য করে চালানো বোমা হামলায় পাঁচ সেনা ও এক গ্রামরক্ষী নিহত হয়েছেন।

তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা যায়, বোমা হামলায় এলজিগ শহরে পুলিশের ধ্বংস হওয়া ভবন থেকে ধোঁয়া উঠছে। বিস্ফোরণে ধ্বংস হয়েছে ভবনের কাছাকাছি থাকা কয়েকটি গাড়ি, সমূলে উৎপাটিত হয়েছে কয়েকটি গাছ।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভ্যান শহরের একটি হলের কাছে বোমা বিস্ফোরিত হয়। সেখানে একটি বিয়ের শোভাযাত্রা চলছিল। বিস্ফোরণের আওয়াজে সন্ত্রস্ত অতিথিরা পালিয়ে যায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ