শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

‘হাজিদের ফিরে না আসা কাম্য নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaled

 

আওয়ার ইসলাম : হাজীগণ আল্লাহর ঘরে বাংলাদেশের পতাকা বাহক ও আল্লাহ কর্তৃক নির্বাচিত এ দেশের প্রতিনিধি। হজে যেয়ে হাজিদের ফিরে না আসা কাম্য নয়। তাদের অনুপম চরিত্র আরব দেশে বাংলাদেশের ভাব মর্যাদা উজ্জ্বল করবে।

বুধবার ওমর গণি এম.ই.এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন উসমানিয়া হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষণ

কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ওমরাহর নাম দিয়ে সৌদি আরবে গিয়ে অনেক বাংলাদেশি দেশে ফিরে আসে না, যার কারণে সৌদি সরকার বাংলাদেশিদের জন্য  ২০১৫ সালে রামাযান মাসে ওমরাহ ভিসা বন্ধ করে দেয়। এ সিদ্ধান্তের ফলে বহু দ্বীনদার মানুষ রামযান মাসে হারামাইনে ইবাদত করতে পারেনি। অবিলম্বে দায়ী ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মাওলানা আবদুর রহমান সালিহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত ‘হজ প্রশিক্ষণ ও হাজী সংবর্ধনা’য় যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা পরিচালক জনাব ওয়াহিদ মালিক। চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শাহ মাওলানা নূর মুহাম্মদ। সভাপতিত্ব করেন উসমানিয়া হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা জমির উদ্দিন চৌধূরী।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ