সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

সন্দেহভাজন খুনী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

145399_116 copyআওয়ার ইসলাম : নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ নিউইয়র্কে বাংলাদেশী ইমাম আকুনজি ও তার মুসল্লি তারা মিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন খুনিকে আটক করতে সক্ষম হয়েছে । পঁয়ত্রিশ বছর বয়সী সন্দেহভাজন ওই সন্ত্রাসীর নাম অস্কার মোরেল। রোববার গভীর রাতে ব্রুকলিনে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও তার বাসার আঙ্গিনা থেকে উদ্ধার করেছে। খুন করে পালিয়ে যাওার সময় তার প্রাইভেটকার একজন সাইকেল আরোহীকে আঘাত করে। ওই সাইকেল আরোহী সন্ত্রাসীর গাড়ীর নাম্বার টুকে রাখে। সেই সূত্র ধরেই তাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় অস্কার মোরলকে দুই বাংলাদেশীকে হত্যায় অভিযুক্ত করে আদালতে হাজির করে নিউইয়র্ক পুলিশ।

অস্কার মোরেলকে একজন পাকা খুনি বলে ধারণা করেছে পুলিশ। কারণ সিসিটিভির ফুটেজে দেখা গেছে, খুব কাছ থেকে গুলি করে দিনের আলোতে খুবই ধীরস্থীর গতিতে এলাকা ছাড়ে ওই খুনি।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ