বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

খতিবের উপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dowhfhfnload (2) copyআওয়ার ইসলাম : গতকাল ১২.০৮.১৬ জুমাবার চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভায় জলদি নেয়জর পাড়া আল খাইর জামে মসজিদের খতিব ও বাঁশখালী উলামা পরিষদের সহ-সভাপতি মাও.নসিমুর রহমানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

খতিব সাহেব জুমার নামাজ শেষে মসজিদ হতে বের হওয়ার সময় স্থানীয় সন্ত্রাসী কামাল মেম্বার গংরা অতর্কিত ভাবে হামলা করে। আক্রমনে খতিব সাহেব গুরুতর আহত হয়। মসজিদের মুসল্লিরা হামলাকারীদের প্রতিহত করতে গেলে সন্ত্রাসীরা রাম-দা, বল্লম, ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ মুসল্লিদের উপর হামলা চালায়। এতে মসজিদের খাদেম ও মুসল্লি সহ প্রায় ৭-৮ জন আহত হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, খতিব সাহেব কামাল মেম্বার ও তার পালিত সন্ত্রাসীদের অসামাজিক, বেআইনি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় খেপে গিয়ে এ হামলা চালায়। তারা আরও জানায়, কামাল মেম্বার ও তার সন্তানেরা মাদক ব্যাবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। তার এক সন্তান দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে জঙ্গী কর্মকান্ডে সংশ্লিষ্ট ছিল বলে অভিযোগ আছে। সন্ত্রাসী কামাল মেম্বার বিভিন্ন সময় আল-খাইর জামে মসজিদের প্রতিষ্ঠাতাকে নিয়ে কটুক্তিমূলক সমালোচনা করে। এতে মুসল্লিরা মন্ত্রাসীদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায়না যদিও কেউ প্রতিবাদ করলে তার উপর নানা ভাবে হুমকি ধমকি দেয়।

স্থানীয় থানার নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, খতিবের পৈতৃক সম্পত্তির জের ধরে ঘটনার সূত্রপাত। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় মসজিদ প্রতিষ্ঠাতার সম্পত্তি জোর পূর্বক ভোগ করে আসছিল কামাল গংরা এতে মসজিদ কতৃপক্ষ ও খতিব প্রতিবাদ করায় কামাল গংরা এ হামলা চালায়। মসজিদের মুসল্লী ও স্থানীয় জনতা উক্ত ঘটনার সুস্থ তদন্ত ও সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ