বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

অন্য দেশের মাধ্যমে ইরানিরা হজে আসছে: রিয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Iran to haj other country copy

এম রবিউল্লাহ: চলতি বছর ইরান হজের জন্য তাদের নাগরিকদের সৌদি না পাঠানোর ঘোষণা দেয়। ইরানের নাগরিকরা অন্য দেশের মাধ্যমে হজ করতে সৌদি আরব আসছে বলে জানিয়েছে রিয়াদ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে ইরানের নাগরিকরা নিয়ম কানুন মেনেই হজের জন্য আবেদন করেছে। তাদের ভিসাও দেওয়া হচ্ছে।

‘সৌদি আরব জাতিগতভাবে হজ যাত্রীদের কখানো বৈষম্য করে না। ইরান তার দেশের নাগরিকদের হজ যাত্রীদের বঞ্চিত করছে।’  উল্লেখ করে সৌদি আরব অভিযোগ করেছে,  হজ নিয়ে ইরান রাজনীতি করছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৪২ জন হজ যাত্রী বুধবার রাতে সৌদি আরব এসে পৌঁছেছেন। এর মধ্যে জেদ্দা বিমানবন্দরের মাধ্যমে ৪ হাজার ৪৫৬ জন ও মদিনা বিমানবন্দরের মাধ্যমে ৮৮ হাজার ৮৩৩ জন এসেছে।

উল্লেখ্য যে, এই বছর ১ হাজার ৪৩৮ হজ ফ্লাইট করে হাজীরা আসবেন সৌদিতে। যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি বলে ধারণা করা হচ্ছে। বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা দিনদিনই বাড়ছে। ৩৭টি আন্তর্জাতিক বিমান চলাচল করছে হজ যাত্রীদের আনা নেওয়ার কাজে।

জিলকদ মাসের ১৫ তারিখে সর্বোচ্চ ৯৯টি ফ্লাইট অবতরণ করবে সৌদির বিভিন্ন বিমানবন্দরে। ৪ জিলহজ হাজীদের আনার শেষ ফ্লাইট। এদিন ৪৩টি ফ্লাইটে করে হাজীরা আসবে বলে জানিয়েছে কর্তুপক্ষ।

সূত্র : আরব নিউজ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ