শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

ছাত্র জমিয়ত ঢাকা’র যুগ্ম সম্পাদক হলেন আদনান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

adnanমোস্তফা ওয়াদুদ; আওয়ার ইসলাম

আজ (১২ আগস্ট) রাজধানীর বারিধারায় ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর নিয়মিত মাসিক বৈঠকে ছাত্র জমিয়ত মহানগর কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ বাহুবলের কৃতিসন্তান নিজাম উদ্দীন আল আদনানকে পদোন্নতি করে ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মারজানুল বারী সিরাজী।

এ ব্যাপারে মহানগর সভাপতি হাফেজ বুরহানুদ্দীন বলেন, নিজাম উদ্দীন আল আদনান একজন উদ্যোমী, কর্মঠ ও ত্যাগী নেতা। তার কর্মপরিধি প্রশংসার যোগ্য। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন আল আদনান জানান, আমি ছাত্র রাজনীতিতে আছি অনেকদিন যাবত। জমিয়তের সাথে আছি সর্বদা। আমি জমিয়তকে আমার হৃদয় দিয়ে লালন করি। আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন করায় মহানগর সভাপতি প্রিয় নেতা হাফেজ বুরহানুদ্দীনের কৃতজ্ঞতা আদায় করছি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর শুকরিয়া আদায় করছি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ