বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বোরকা নিষিদ্ধের পথে জার্মানিতে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

borka

আওয়ার ইসলাম: জার্মানিতে সন্ত্রাস বিরোধী তৎপরতার অংশ হিসেবে বোরকা পরিধান নিষিদ্ধ করা হতে পারে। স্থানীয় গণমাধ্যম বলছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী এ সংক্রান্ত একটি পরিকল্পনায় সমর্থন দেবেন।

এই পরিকল্পনায় আরো রয়েছে অপরাধীদের আরো দ্রুততার সঙ্গে দেশ থেকে বহিষ্কার এবং চিকিৎসক-রোগী গোপনীয়তার শর্ত শিথিলের প্রস্তাব।

জার্মানির কয়েকটি শহরে সম্প্রতি বারবার হামলা হচ্ছে এবং এর বেশ কয়েকটি হামলার সাথে রয়েছে ইসলামপন্থী সন্ত্রাসীদের যোগসাজশ।

এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে আসতে পারে মহিলাদের বোরকা পড়বার উপর নিষেধাজ্ঞা দেবার মত সিদ্ধান্তের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মেইজিয়েরে আজ আরো পরের দিকে এ সংক্রান্ত কিছু প্রস্তাবনা প্রকাশ করবেন বলে কথা রয়েছে।

ইসলামী আইন মোতাবেক বোরকা মহিলাদের জন্য একটি অবশ্য পরিধেয় পোশাক যা পুরো মাথা এবং সমগ্র শরীর আচ্ছাদিত করবে।

জার্মানিতে খুব বেশী মানুষ এ ধরণের পোশাক পরিধান করে না। দেশটিতে পোশাক পরিচ্ছদের উপর তেমন কোনো নিষেধাজ্ঞা নেই।

এমনকি একটি সরকারি কমিটি ২০১২ সালে একটি প্রতিবেদন দিয়েছিল যেখানে বলা হয়েছিল বোরকা এবং মুখমণ্ডল আড়াল করার পোশাক নিকাব নিষিদ্ধ করা হবে অসাংবিধানিক।

তবে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন, জার্মানিতে ফুটবল মাঠে গিয়ে মুখমণ্ডল আড়াল করা বা ঢেকে রাখা নিষিদ্ধ।

এর আগে ফ্রান্স, বেলজিয়াম এবং ইটালির কিছু শহরে বোরকা পরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এদিকে, চিকিৎসক-রোগী গোপনীয়তার শর্ত ভঙ্গ করলে জার্মানিতে ডাক্তারদের কারা ও অর্থদণ্ড ভোগ করতে হয়।

কিন্তু মি. ডে মেইজেয়েরে যে প্রস্তাব দিতে যাচ্ছেন আজ সেখানে বলা হচ্ছে, কোন রোগীর কোন কর্মকাণ্ডে সন্দেহের উদ্রেক হলে চিকিৎসকদের উচিৎ হবে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এই প্রস্তাবটি নিয়ে জার্মানির বামপন্থী রাজনীতিবিদ ও চিকিৎসকদের তরফ থেকে থেকে বিস্তর সমালোচনা হচ্ছে।

maiziere
স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে 

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে যা থাকছে:

  • বোরকা নিষিদ্ধ করা।
  • জার্মানদের দ্বৈত নাগরিকত্ব ধারণ থেকে বিরত রাখা।