বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

‘অন্যায়ভাবে যে কাউকে হত্যা করলো সে যেনো পুরো জাতিকে হত্যা করলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unus ahmad2

অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। একজন গুণী ব্যক্তি, রাজনীতিক, সংগঠন এবং ওয়ায়েজ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবের দায়িত্ব পালন করছেন দীর্ঘ দিন।জন্মেছিলেন খুলনায়। ইসলামি রাজনীতির বিভিন্ন ইস্যুতে তাকে তৎপর দেখা যায় মাঠে ময়দানে। দেশের বর্তমান ইস্যু ও ইসলামি রাজনীতি বিসয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম বিশেষ প্রতিনিধি মোস্তফা ওয়াদুদ

বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির প্রয়োজনীয়তা কতটুকু?

বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির প্রয়োজনীয়তা অনেক। জাতীয় যে কোন ইস্যু রাজনীতির মাধ্যমেই সমাধানে যেতে হয়। রাজনীতির আগেও প্রয়োজন ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।

দেশে ইসলামি রাজনীতির চাহিদা কেমন মনে করেন?

ইসলামি রাজনীতির চাহিদাই বেশি। প্রচলিত রাজনীতি মানুষের ততটা পছন্দ না। বরং মানুষ এখন শান্তির রাজনীতি তথা ইসলামি রাজনীতিতে বিশ্বাসী। তারা এখন ইসলামি রাজনীতির দিকেই ধাবিত হচ্ছে। প্রচলিত রাজনীতি তো মানবজীবনে শান্তি আনতে পারে না। এটা পূর্ণাঙ্গ নয়। আংশিক। বির্তকিত ও ভুল মিশ্রিত। এখানে আল্লাহ প্রদত্ত কোনো বিষয়ের লক্ষ রাখা হয় না। সুতরাং নির্ভুল ও শান্তিময় রাজনীতির নাম হলো ইসলামি রাজনীতি।

ইসলামি রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন।

আমাদের বাংলাদেশের নাকি বিশ্বের?

বাংলাদেশের।

বাংলাদেশেরর রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে যদি জানতে চান। তাহলে বলবো, আমাদের মুহতারাম আমীরের নির্দেশ হলো, ইসলামি রাজনীতি ইসলামি কায়দায় হতে হবে। ইসলামের নামে অনেক রাজনৈতিক দল আমাদের দেশে আছে। যারা জোটগতভাবে রাজনীতি করছে। এক্ষেত্রে আমাদের কথা হলো, ইসলামি রাজনীতি অবশ্যই ইসলামি পদ্ধতিতে হওয়া উচিত। এজন্য ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থেই ইসলামি রাজনীতির প্রবক্তা আমরা। এখানে জাগতিক কোন কায়দায় অথবা কোনো লেজুরবৃত্তির মাধ্যমে, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করা, বাতিল মিশ্রিত রাজনীতির সাথে জোট করার প্রবক্তা আমরা নই। যদি আমরা ইসলামি রাজনীতি ইসলামের স্বার্থে করি তাহলে দেশ ও মানবতার কল্যাণ রয়েছে। আর যদি লেজুরবৃত্তির রাজনীতি করি তাহলে ইসলামি রাজনীতি