সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

অলিম্পিকের বিরুদ্ধে বিক্ষোভ, সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rio2

আওয়ার ইসলাম: ব্রাজিলে শুরু হওয়া অলিম্পিকের ৩১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিক্ষোভ করেছে দেশটির দরিদ্র শ্রেণির মানুষ। তাদের অভিযোগ দেশটিতে মন্দাভাব চললেও সরকার সেদিকে নজর না দিয়ে অলিম্পিকের পেছনে খরচ করছে বিলিয়ন বিলিয়ন অর্থ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানের কিছু সময় আগে ব্রাজিলের রিও ডি জেনিরো স্টেডিয়ামের বাইরে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। তবে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

rio3

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।

ব্রাজিলে চলমান মন্দাবস্থ‍া ও সরকারের দুর্নীতির অভিযোগ এনে অলিম্পিক ঘিরে সরকারের অতিরিক্ত ব্যয়কে বিক্ষোভের কারণ বলে জানিয়েছেন করেকজন বিক্ষোভকারী।

এক বিক্ষোভকারী একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিক এরিক এডিলসনকে বলেন, আমাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং পাকস্থলিতে ঘুষি মারা হয়।

উল্লেখ্য, ব্রাজিলের রিও  ডি জিনেরিওতে অলিম্পিক ২০১৬ উদ্বোধন হয়েছে আজ। এ উপলক্ষে মারকানা স্টেডিয়ামে উদ্বোধনী আয়োজন দেখতে উপস্থিত হন ৬০ লাখ দর্শক। এবার বিশ্বের ২শ’র বেশি দেশের এথলেটরা অলিম্পিকে অংশ নিচ্ছেন। আর প্রথমবারের মত শরণার্থীদের একটি দল প্যারেডে অংশগ্রহণ করে।

rio4

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের আয়োজক হতে পেরে ব্রাজিল যখন একদিকে গর্বিত ও আনন্দিত, অন্যদিকে দেশটির একটি বড় অংশ এই আয়োজনের বিরোধিতা করে যাচ্ছেন।

তারা বলছেন, এই আয়োজনের আড়ম্বরপূর্ণ আয়োজনের জন্য যে বিরাট অর্থ খরচ হল তা ব্রাজিলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের কাজে লাগানো যেত।

সূত্র: লুকনিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ