সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

গুলেরে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulenঢাকা : তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে নেতৃত্ব দেয়ায় দেশটির সেচ্ছা নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহর গুলেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তুরস্কের একটি আদালত। গত ১৫ জুলাইয়ের ঐ অভ্যুত্থান চেষ্টায় ২৭০ জন মানুষ নিহত হন। এরপর থেকেই গুলেদের দিকে সন্দেহের তীর ছুড়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তুরস্কের রাষ্ট্রীয় আনাদলু বার্তা সংস্থা জানিয়েছে, ইস্তাম্বুলের একটি আদালত গত ১৫ জুলাইয়ের অভ্যুত্থানের নির্দেশ দেয়ায় গুলেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গুলেন যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা ফেতুল্লা গুলেনকে প্রথম থেকেই প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে আসছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি গুলেনপন্থীদের ওপর ব্যাপক ধরপাকড় চালিয়েছেন। আটক করেছেন, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, সরকারি কর্মচারী ও উচ্চ পদস্থ সেনা সদস্যদের।

তবে গুলেনকে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের কাছে এখনো সরকারিভাবে আবেদন জানায়নি আংকারা। তাছাড়া আবেদন করলেও যুক্তরাষ্ট্র তাঁকে তুরস্কের কাছে হস্তান্তর করবে কি না, সেটিও দেখার বিষয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ