শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

তুরস্কে মার্কিন সামরিক প্রধানের হঠাৎ সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ir-2 copy

আওয়ার ইসলাম: তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর ফেতুল্লাহ গুলেন ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র-তুরস্কের সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক সেসময়ে হঠাৎ আঙ্কারা সফরে গেলেন মার্কিন সামরিক প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড।

গত সোমবার তিনি আঙ্কারা পৌঁছেন। তুর্কি প্রধানমন্ত্রী ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তুরস্কের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন ডানফোর্ড।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের জাতি এবং গণতন্ত্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের অভ্যুত্থান চেষ্টার বিরুদ্ধে আমাদের বন্ধু এবং মিত্র যুক্তরাষ্ট্রের স্পষ্ট মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ডানফোর্ডের এই সফরের প্রতিবাদ জানিয়ে রাজপথে মিছিল হয়েছে তুরস্কে। মিছিলের ব্যানারে লেখা ছিল: ‘অভ্যুত্থানের চেষ্টাকারী ডানফোর্ড, তুরস্ক থেকে বেরিয়ে যাও। ডানফোর্ড নিজের দেশে ফিরে যাও। ফেতুল্লাহ গুলেনকে পাঠিয়ে দাও।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ