শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

‘ওর সাথে বাংলায় কথা বলতে লজ্জা লাগে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shakil2

শাকিল আল কাজেম: ইউল্যাবের ভদ্রমহিলাদের(?) দাঁত কেলানো সাক্ষাৎকার দেখে বছর দুয়েক আগের এক ঘটনার কথা মনে পড়ল ।

তখন মেস ছেড়ে পূর্ব রাজাবাজার এক আত্মীয়র বাসায় উঠেছিলাম । সেখানে পাশের ফ্ল্যাটের ক্লাস থ্রি পড়ুয়া এক পিচ্চির সাথে বেশ ভাল সম্পর্ক হয়েছিল । মাঝে মাঝে বিকেলে যখন ছাদে যেতাম তখন দেখতাম, সে পাশের বিল্ডিং এর আরেক পিচ্চির সাথে গল্প করছে । আমি বেশ অবাক হলাম
দুজন সমবয়েসী বাচ্চা দুই ছাদে বসে গল্প করবে এতে অবাক হওয়ার কিছু নেই । কিন্তু আমি অবাক হলাম তাদের ভাষা শুনে । তারা হিন্দিতে কথা বলছিল :O 

পরে যখন এ নিয়ে তার সাথে কথা বললাম সে রীতিমত ভয়াবহ উত্তর দিল ‘ওর সাথে বাংলায় কথা বলতে লজ্জা লাগে’ :O

আমি কি বলব ভেবে পেলাম না । আর একজনকে বলেই বা কি লাভ? এরকম কত শত ছেলে আছে যাদের রক্তে কেনা ভাষায় কথা বলতে 'লজ্জা' লাগে :( মায়ের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে হয় । হায়রে সালাম, রফিক, বরকত তোমাদের জন্য আমার দুঃখ হয় । তোমরা জানো না, কেমন মেরুদণ্ডহীন হয়ে গড়ে উঠছি আমরা, যারা নিজের মেরুদণ্ডে নির্ভর করে সোজা হয়ে দাঁড়ানোর চাইতে 'ক্র্যাচে' ভর দিয়ে হাটতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ