মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

এবার হিলারিকে ‘শয়তান’ বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

donald-trump-angry11 copyআওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে এবার ‘শয়তান’ বলে সম্বোধন করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

পেনিসেলভেনিয়ায় একটি হাইস্কুল জিমের র‍্যালিতে তিনি এই মন্তব্য করেন।

ডেমোক্রেটিক দলের বাছাইপর্বে হিলারি ক্লিনটনকে সমর্থন দেয়ায় বার্নি স্যান্ডার্সকে আক্রমণ করে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন ‘বার্নি স্যান্ডার্স একজন শয়তানের সাথে চুক্তি করেছেন। হিলারি একজন শয়তান’।

প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লড়াইয়ের শুরু থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক মার্কিন মুসলিম সেনার বাবা-মাকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন ট্রাম্প। খোদ রিপাবলিকান দলেই ব্যাপক সমালোচিত হন তিনি। এই বিতর্কের জের কাটতে না কাটতেই হিলারিকে ‘শয়তান’ বলে সম্বোধন করলেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ