শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ট্রাম্পের স্ত্রীর নগ্ন ছবি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

51050778_10 copyআওয়ার ইসলাম : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কিছু নগ্ন ছবি প্রকাশিত হয়ে আবার বিতর্কের মুখে পড়লেন ট্রাম্প।

গত শতকের নব্বইয়ের দশকে তোলা এই ছবিগুলো প্রকাশিত হয়েছে দ্য নিউইয়র্ক পোস্ট পত্রিকায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিগুলো। কেউ কেউ ছবির উপরে লিখেছেন, দেখ! ইনি তোমাদের ভবিষ্যত ফাস্ট লেডি!!

দ্য নিউইয়র্ক পোস্টের দেয়া তথ্য অনুযায়ী, মেলানিয়া ১৯৯৫ সালে ম্যানহাটনে এক মডেলিং সেশনের সময় ছবিগুলো তোলেন। এগুলো ফ্রান্সের পুরুষদের সাময়িকী ম্যাক্স এ প্রকাশিত হয়। ছবিগুলো তোলার সময় মেলানিয়া ট্রাম্পের বয়স ছিল ২৫ বছর। তিনি তখন পরিচিত ছিলেন মেলানিয়া কে নামে। ছবি তুলেছিলেন ফ্রান্সের আলোকচিত্রী অ্যালি দ্য বাসিভিল।

এসব ছবির বিষয়ে ট্রাম্প বলেছেন, মেলানিয়া একজন সফল মডেল। অনেকে ফটোশুট করেছেন। বড় বড় সাময়িকীর প্রচ্ছদে তাঁর ছবি ব্যবহৃত হয়েছে।

২০০৫ সালে ফ্লোরিডায় একটি সমুদ্রসৈকতের রিসোর্টে ট্রাম্প-মেলানিয়া বিয়ে করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ