শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

সন্ত্রাসবাদ ঠেকাতে একজোট ফ্রান্সের মুসলিম-খ্রিস্টান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

france3

ঢাকা: ফ্রান্সের সন্ত্রাসবাদ রুখতে একজোট হলো মুসলিম খ্রিস্টান। দেশটিতে সম্প্রতি এক হামলায় গির্জার যাজক নিহত হয়। তারই শোকসভায় আমন্ত্রণ জানানো হয়েছিল দেশটিতে বসবাসকারী মুসলিমদের।

শোক সভায় উপস্থিত হয়ে ফরাসি মুসলিম কাউন্সিলের প্রধান আনোয়ার বলেন, সন্ত্রাসী হামলার মতো ঘটনার প্রতিবাদে তারা সবাই একমত। এই ধরনের হামলা আমাদেরকে ঐক্যবধ্যভাবে রুখতে হবে।

ফ্রান্সে বসবাসকারী মুসলিম ও ক্যাথলিকদের মধ্যে সম্পর্ক মজবুত করতে ফ্রান্সের লিয়ন শহরে একটি ভাতৃত্ব মিছিলেরও ডাক দেয়া হয়েছে। যেখানে প্রায় কয়েক হাজার মুসলিমের অংশ নিবেন।  মিছিলের ব্যানারে লেখা থাকবে, ‘দিজ ইজ নট এ রিলিজিয়াস ওয়ার, অ্যান্ড, উই অল আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ (এটা কোনো ধর্মযুদ্ধ না। আর আমরা সবাই ভাইবোন)।

কিছুদিন আগেই ফ্রান্সে একটি গির্জায় ঢুকে এক যাজকের উপর হামলা চালায় বছর উনিশের দুই যুবক। হামলার পর পুলিশের গুলিতে মৃত্যুও হয় তাদের।

হামলাকারীদের এক পরিচিতকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। এক সময় সেও সিরিয়ায় যাওয়ার চেষ্টা করেছিল। আটক সেই ব্যক্তির কাছ থেকে আরো গোপন তথ্য বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ