সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মনোনয়ন পেলেন হিলারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hilariআওয়ার ইসলাম: অনেক তর্ক বিতর্ক মাড়িয়ে শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেলেন হিলারি ক্লিনটন।

এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোন বড় দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন হিলারি ক্লিনটন।

ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে দলীয় প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এবং সিনেটরকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেন।

প্রতিনিধিদের রোল কল ভোট শেষে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে হিলারি ক্লিনটনের সাবেক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স মাইক্রোফোন হাতে নিয়ে মিসেস ক্লিনটনকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার আহ্বান জানান।

এর আগে সম্মেলনের প্রথম দিনে মি. স্যান্ডার্সের সমর্থকরা হিলারি ক্লিনটনের মনোনয়নের বিরুদ্ধে দুয়োধ্বনি দিয়ে সম্মেলনে বিঘ্ন ঘটায়।

এই কনভেনশনে হিলারি ক্লিনটনের প্রার্থিতা নিয়ে ডেমোক্রেটিক পার্টিতে স্পষ্ট বিভক্তি ফুটে উঠতে দেখা গেছে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ