শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেটে মজলিসের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

majlishডেস্ক নিউজ : বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা উদ্যোগে আজ বুধবার নগরীর কোর্ট পয়েন্টে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিশাল মানববন্ধন মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণে বাংলার মানুষ আজ দিশেহারা। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। জঙ্গিবাদ ও সন্ত্রাসের কারণে আজ বাংলার মাটি কলুষিত হচ্ছে। ইসলাম কখনও জঙ্গিবাদকে সমর্থন করে না। তিনি জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা রিয়াজ উদ্দিন, জেলা সহ-সভাপতি অধ্য মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মুফতি রশিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুল গফফার, জেলা বায়তুল মাল সম্পাদক কাজী জুনেদ আহমদ, ডা: মোস্তফা আজাদ, মাওলানা আরিফুল হক ইদ্রিস, মাওলানা ফাহাদ আমান, হাফিজ ফয়জুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হাফিজ সাইফুল ইসলাম, বদরুল আলম, আমীন আহমদ রাজু, হাফিজ এখলাছুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস পশ্চিম জেলা সভাপতি আল মামুন আতিক, মহানগর সেক্রেটারী ছাদিক ছালিম, মাওলানা ফয়জুন নূর, মাওলানা ছানা উল্লাহ, কে.এম. খালিদ মোহাম্মদ, আবুল হোসেন জিরান, এমদাদুল হক ফয়েজী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ