সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

হামলাকারী ইরানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

160722231915_munich_germany_shooting_640x360_getty_nocredit copyআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মিউনিখে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে। গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে মিউনিখ অলিম্পিয়া শপিং সেন্টারের একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে। মিউনিখ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, হামলাকারী ১৮ বছর বয়সী একজন ইরানি তরুণ, যে শহরটিতে গত কয়েকবছর ধরে বসবাস করে আসছিল। পুলিশের একজন মুখপাত্র বলছেন, ওই তরুণ একাই গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছে, কিন্তু তার সম্পর্কে পুলিশের কাছে আগে কোন তথ্য ছিল না।

তবে হামলার ঘটনার পর সে আত্মহত্যা করেছে, নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে, তা পরিষ্কার নয়।

এ ঘটনার পর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল আজ দেশটির নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠক ডেকেছেন।তার চীফ অফ স্টাফ পিটার আল্টমাইয়ের বলেছেন, এই হামলার জন্য কারা দায়ী, সেটা এখনো পরিষ্কার নয়, তবে এটি উগ্রপন্থীদের কাজ হতে পারে।

জার্মান পুলিশ বলছে, এর সঙ্গে ইসলামপন্থী কোন গ্রুপের কোন যোগসূত্র পায়নি।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ