শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধে শেষ হবে: ট্রাম্প সমাজের অনাচার-দুর্নীতি দূর করতে আত্মশুদ্ধির বিকল্প নেই: পীর সাহেব বরুণা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ

ইলমে দীনের পথে: ফিকহ কীভাবে পড়বেন? (৪)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

deubond2মাওলানা লাবীব আবদুল্লাহ: কওমী মাদরাসার মাধ্যমিক স্তরে উসুলে ফিকহ শুরু৷ উসূলুশ শাশি কিতাবটি পড়ানো হয় কাফিয়াতে৷ শরহে বেকায়া জামাতে পড়ানো হয় নূরুল আনোয়ার৷ প্রাথমিক পর্যায় থেকে শুরু হয় ফিকহের দরস৷ তালীমুল ইসলাম, বেহেশতি জেওর, বেহেশতি গাওহার, মালাবুদ্দাহ মিনহু, নুরুল ইযাহ, আলফিকহুল মুয়াচ্ছার, মুখতাসারুল কুদুরী, কানযুদ দাকায়িক, শরহে বেকায়া, হেদায়া৷ কওমীর পূর্ণ সিলেবাসে ফিকহের অনেক গুরুত্ব৷

প্রাথমিক কিতাবগুলো উর্দু ফার্সীতে৷ পরের সবগুলো কিতাব আরবীতে৷ একজন তালেবে ইলম ইচ্ছে করলে সবগুলো কিতাবের সূচিপত্র দেখে সিদ্ধান্ত নিতে পারবে ফিকহের কোন কোন কিতাব এবং কোন কোন অধ্যায় বেশী গুরুত্বপূর্ণ৷ ফিকহের দক্ষ উস্তাযের কাছে পথনির্দেশনা নিলে পথ চলতে সহজ হবে ইলমে দীনের পথ৷ একই মাসআলা বার বার আসবে৷ একই মাসআলা বার বার নানা কিতাবে পড়তে হয়৷ সবগুলো বিষয় পুরনো৷ আকাঈদ, ইবাদত, মুআয়ামালা, মুআয়াশারার সমস্যা ও সমাধান হলো ফিকহের কিতাবগুলো৷

চার মাযহাবের মাসআলার বিবরণ৷ সবগুলো কিতাবে মাযহাবে হানাফীকে তারজিহ দিয়ে লেখা বর্ণিত কিতাবগুলো৷ সাধারণত মাদরাসাগুলোতে শাফী, মালিকি, হাম্বলি মাযহাবের কোনো কিতাব পড়ানো হয় না৷ এমন কি অন্য মাযহাবের কিতাবের নামগুলোও শেখানো বা জানানো হয় না৷ এই ক্ষেত্রে লামাযহাবীদের নানা প্রশ্ন আছে মাযহাব ও তাকলিদ নিয়ে৷ তাদের রচিত কিতাবপত্রও আছে৷ আছে ফিকহের প্রাচীন ও আধুনিক চিন্তকের মতবিরোধ৷ মাযহাবে মাযহাবে অধিকাংশ মাসআলায় দ্বিমত৷ তৃতীয় মত৷ এই ইখতিলাফে আমলে প্রসস্ততা তৈরি হয়৷

আহলে হাদীসের পক্ষ থেকেও নানা প্রশ্ন উত্থাপিত হয় তাকলিদ ও ইজতিহাদ নিয়ে৷ মাযহাবের উদ্ভব ও বিকাশ নিয়ে৷ কওমী মাদরাসায় কুরআন ও হাদীসের প্রতি প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণিগুলোতে তেমন গুরত্ব নেই৷ শুধু কুরআন তরজমা৷ তাও আবার অশুদ্ধ বাংলা বা উর্দুতে তরজমা৷ হাদীসেরও দু একটি কিতাব৷ যাদুত্তালিবীন বা আলফিয়াতুল হাদীস৷ যদি হাফেয না হয় তাহলে এই লেভেলে কুরআনের আয়াত হিফযের কোনো তৎপরতা বা আয়োজন নেই৷ কুরআনের প্রতি চরম অবহেলা৷ তাজবিদের প্রতি চরম উদাসীনতা৷ যার প্রমাণ দাওরার তালেবে ইলমদেরও কুরআনের তিলাওয়াত অশুদ্ধ অনেক ক্ষেত্রে৷ আলিয়া ও স্কুল কলেজে তো মারত্মক অবনতি কুরআন তিলাওয়াতে৷ কওমীতেও শুরু হয়েছে এই অবনতি৷ একজন তালেবে ইলমকে এই বিষয়গুলো জানলে ভালো৷

ফিকহ নির্ভর সিলেবাস কওমীর প্রাথমিক ও মাধ্যমিক লেভেলে৷ ফিকহে