সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

শতাব্দীর সেরা ছবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky4ঢাকা: তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ শুক্রবার রাতে ক্ষমতা দখলে রাস্তায় নামে। সারা দেশে কারফিউ ঘোষণা করেছে তারা। তবে এ যাত্রায় জনগণের কাছে হার মানতে হয় বিদ্রোহী সেনাদের।

রাতে ট্যাঙ্ক নিয়ে তুরস্কের নির্বাচিত সরকারকে উৎখাতে রাস্তায় নামে সেনাবাহিনীর কিছু সদস্য। তবে দেশটির প্রেসিডেন্টের আহবানে সেনাদের অভ্যুত্থান রুখতে রাস্তায় নামে লাখো মানুষ। সেনাদের সেই ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যান এক যুবক।

প্রেসিডেন্ট এরদোগানের সমর্থনে রাস্তায় নামা এমন সাহসী যুবক সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দী হন বার্তা সংস্থা রয়টার্সের।

ট্যাঙ্কের সামনে দাঁড়ানো সেই যুবকের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। সর্বত্র প্রশংসায় ভাসছেন সেই যুবক। শতাব্দীর সেরা ছবি বলে দাবি করেছেন অনেকেই।

ছবিতে দেখা যায়, একটি জিন্স প্যান্ট পড়ে উদম গায়ে সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আছেন এক যুবক।

এরআগে শুক্রবার রাতে তুরস্কে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছিল সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশ। তারা তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবিও করেছিল।

তবে সেনাবাহিনীর ওই অংশের এ দাবি নাকচ করে দিয়েছে দেশটির সরকার। কার্যত গণতন্ত্রপন্থী জনগণের কাছে আত্মসমর্পণ করতে হয় বিদ্রোহী সেনাদের।

এ ঘটনায় ইস্তাম্বুল ও আঙ্কারায় গোলাগুলি ও বিস্ফোরণে ১৭ পুলিশসহ ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া অভ্যুত্থানে জড়িত ৭৫৪ সেনা সদস্যকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ