শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নরসিংদীতে জঙ্গিবাদ ঠেকাতে পুলিশের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narshindiউমায়ের আহমাদ : নরসিংদী জেলায় সন্ত্রাস-জঙ্গিবাদ ঠেকাতে ইমাম, ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছে নরসিংদী জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন মসজিদের ইমাম, ব্যবসায়ী ও সুধিজনেরা অংশগ্রহণ করেন।

বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পরামর্শ ও নিজ নিজ অবস্থানে থেকে কাজ করার কথা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, সদর উপজেলা
পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহী, নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, চেম্বার প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ