শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

টকশো মঞ্চে তসলিমা থাকায়...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

taslimaডেস্ক রিপোর্ট: মঞ্চে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন খাকায় নেমে গেলেন এক ধর্মীয় সংগঠনের জেনারেল সেক্রেটারি। তার সাফ জবাব বিতর্কিত এই নারীর সাথে একমঞ্চে তিনি থাকতে পারবেন না।

গত শুক্রবার রাতে ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি আয়োজিত একটি বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ভারতের মুসলিম মজলিস-ই আমাল নামক সংগঠনের জেনারেল সেক্রেটারি তারিক বুখারি।

মঞ্চে তসলিমা নাসরিনকে দেখেই তিনি বলেন, এই নারী থাকলে আমার পক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব নয়।

তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে নির্বাসিত। একইসঙ্গে তাকে নিয়ে বহুবার নানান বিতর্ক হয়েছে। সেই কারণেই তিনি এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারিক বুখারি।

তবে এ সময় আয়োজকদের পক্ষ থেকে তারিক বুখারিতে স্টুডিও ত্যাগ না করতে বার বার অনুরোধ জানানো হচ্ছিল। কিন্তু কোনো অনুরোধে সারা না দিয়ে তিনি তার জন্য নির্ধারিত মঞ্চ ত্যাগ করে বের হয়ে যান। এ সময় তসলিমনা নাসরিন পাশের মঞ্চে দাঁড়িয়ে মুচকি হাসছিলেন।

এ নিয়ে শনিবার তসলিমা তার ফেসবুকে এনডিটি ভিটির সেই ভিডিও ক্লিপ শেয়ার করে একটি স্ট্যাটাসও দিয়েছেন। এতে তসলিমা লিখেছেন, ‍‍‘কাল রাতে এনডিটিভি র অনুষ্ঠান থেকে তারিক বুখারি আমার উপস্থিতির কারণে অনুষ্ঠান বর্জন করেছে। আমি কিন্তু তাঁর বাক স্বাধীনতায় বিশ্বাস করি, তিনি চান না আমার বাক স্বাধীনতা।

ভিডিও

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ