বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হামলা ঘটনায় আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


Untitled-1 copyস্টাফ রিপোর্টার :
শোলাকিয়া ঈদগাহে টহলরত পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বোম‍া হামলা ও গোলাগুলির পর সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে সন্দেহ করে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। ওই বাড়ির মালিক হলেন করিমগঞ্জের গুণধর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান ভূইয়া বাবুল। পুলিশ ওই বাড়ি থেকে তাকেসহ আরও তিনজনকে আটক করেছে।

ঘিরে রাখা বাড়িটি শোলাকিয়া মাঠ-সংলগ্ন আজিমুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে। নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে, হামলার পর সন্ত্রাসীরা এই বাড়িতে আশ্রয় নিয়েছে।

বৃহস্পতিবার সকালে ঈদগাহের কাছে ওই ঘটনায় একজন পুলিশ এবং এক সন্ত্রাসী নিহত হয়েছে।

এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। পুলিশ এর মধ্যে সন্ত্রাসী সন্দেহে একজনকে আটক করেছে। তার পরিচয় জানা যায়নি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ