বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

যেভাবে হামলার সূত্রপাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitled-1 copyস্টাফ রিপোর্টার : যারা শোলাকিয়া ময়দানে নামাজ পড়তে গিয়েছিলেন তাদের কয়েকজন জানিয়েছেন, ময়দানের অদূরে একটি অজুখানায় এক ব্যক্তির কাছে ব্যাগ দেখে এগিয়ে তল্লাশী করতে যান পুলিশের কনস্টেবল জহিরুল (হক নিহত)। এ সময় কয়েকজন সন্ত্রাসী বোমা বিস্ফোরণ ও গুলি চালাতে শুরু করে। একই সঙ্গে হামলাকারীরা পুলিশ সদস্য জহিরুলকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। অন্যান্য পুলিশ সদস্য এসময় এগিয়ে এলে সন্ত্রাসীরা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।

এ সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য জহিরুল হক ও আনসারুল মারা যায়। মারা যায় আরেক হামলাকারী সন্ত্রাসী। শোলাকিয়া ঈদগা থেকে এক কিলোমিটারের মধ্যে এধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে পুলিশ সহ অন্তত ১১ জন। গুরুতর ৬ পুলিশ সদস্যকে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগই পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম বলেন, নিহত দুজনের মধ্যে একজন পুলিশের কনস্টেবল। তাঁর নাম জহিরুল হক (৩৫)। আরেকজনের পরিচয় জানা যায়নি। হামলাস্থল থেকে চাপাতি ও বোমাসদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। আহতেরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ঈদের জামাতের আগে শোলাকিয়া ঈদগাহ থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে আজিমুদ্দিন স্কুলের পাশে টহলরত পুলিশের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। দুর্বৃত্তদের ছোড়া বিস্ফোরক ও গুলিতে হতাহতের ঘটনা ঘটে। হামলার ঘটনায় শোলাকিয়া ময়দানে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নির্বিঘ্নে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী আরেক ব্যাবসায়ী শোভন জানান, পুলিশের সন্দেহ হলে এক ব্যক্তির ব্যাগে তল্লাশী চালানোর সময় ওই ব্যক্তি দ্রুত পুলিশের ওপর হামলা চালায়। পুলিশকে ওই ব্যক্তি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই পুলিশের কনস্টেবল জহিরুল হকের মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ শোলাকিয়া মাঠে যাওয়ার প্রধান রাস্তা স্টেশন রোড, গৌরাঙ্গবাজারের আশপাশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আজিমুদ্দিন স্কুলের চারপাশ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। সেখান থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে আশপাশের মানুষেরা জানিয়েছে।

বুধবার ফেসবুকে আইএস জঙ্গি পরিচয় দিয়ে তিন যুবক বাংলাদেশে আরো সন্ত্রাসী হামলার হুমকি দà§