বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ঝিনাইদহ: ১৩ গ্রামে ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jinadahঝিনাইদহ : সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১৩টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বুধবার সকাল ৮ টার দিকে হরিণাকুন্ডু উপজেলার আব্দুল কাদের দুলদুলের ধানের চাতালের অস্থায়ী ঈদগাহে তারা ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন ইমাম আসাদুজ্জামান।

আসাদুজ্জামান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডু উপজেলার ভালকী, পায়রাডাঙ্গা, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, বোয়ালিয়া, পার্বতীপুরসহ ১৩ গ্রাম থেকে শতাধিক মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস