বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সব লাশ সিএমএইচে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lashডেস্ক রিপোর্ট : গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলায় নিহত সবার লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ নেয়া হয়েছে। এদের মধ্যে  ২০ জন বিদেশি এবং সেনাবাহিনীর অভিযানে নিহত ছয়জন সন্ত্রাসীর মরদেহও রয়েছে। বেলা সাড়ে চারটার দিকে কঠোর নিরাপত্তায় ১৪টি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে, ‘অপারেশন থান্ডারবোল্ট’ শেষ হওয়ার পর বেলা দেড়টার দিকে সেনাবাহিনীর আটটি সাঁজোয়া যান ঘটনাস্থল ত্যাগ করে। চলে যান অপরারেশন থান্ডারবোল্টে অংশ নেওয়া কমান্ডো সেনারাও। এরপরে রাস্তার একপাশে কাটা তারের বেড়া দিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানে আসেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের নেতৃত্বে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে আলামত সংগ্রহ করেন। এরপরেই ১৪টি অ্যাম্বুলেন্সে করে হতাহতের মরদেহ নিয়ে যাওয়া হয়।

জিম্মীর এ ঘটনায় বিদেশি নাগরিকসহ জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে। তবে রাত সাড়ে ৯টায় হামলার পরপরই ২০ বিদেশি নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা।

নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের সঙ্গে ০১৭৬৯০১২৫২৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ