বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

পাকিস্তানে ৮সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1 copyআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বন্দুকধারীদের দুটি আলাদা হামলায় অন্তত আট সেনা ও পুলিশ নিহত হয়েছে।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কোয়েটা শহরে সন্ত্রাসীরা সেনা ও পুলিশের টহল দলের ওপর হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

আধাসামরিক বাহিনীর মুখপাত্র খান ওয়াসি জানান, কোয়েটা শহরের একটি মার্কেটের সামনে সেনাবাহিনীর একটি গাড়িতে দুই মোটরসাইকেল আরোহী হামলা চালায়। এতে চার সেনা নিহত ও একজন বেসামরিক ব্যক্তি আহত হয়। এর আগে পুলিশ মুখপাত্র শাহজাদা ফরহাত জানান, একই শহরে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে চার পুলিশ নিহত হয়েছে।

কোনো ব্যক্তি বা সংগঠন এসব হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে ধারণা করা হচ্ছে তালেবান কিংবা বালুচ গেরিলারা এ হামলা চালিয়েছে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ