সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

তিনজনের প্রাণদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakistan copyআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ইসলাম অবমাননার দায়ে একজন মুসলমান ও দুই খ্রিস্টানকে প্রাণদণ্ড দিয়েছে সন্ত্রাসবাদ বিরোধী একটি আদালত। এ ছাড়া আরো দুই জনকে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারক বুশরা জামান এ রায় ঘোষণা করেছেন।

গত বছর ১৫ মে গুজরানওয়ালা থানার স্যাটেলাইট টাউনে মামলাটি দায়ের করা হয়। আনজুম নাজ পুলিশের কাছে জাভেদ নাজ এবং জাফর আলির বিরুদ্ধে তাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ আনে ।

পুলিশের তদন্তে উঠে আসে জাভেদ নাজ ও জাফর আলি আনজুম নাজ’এর ইসলাম অবমাননামূলক কথাবার্তা রেকর্ড করেছে এবং তার ভিত্তিতে তাকে ব্ল্যাকমেইল করছিল। পরে পুলিশ তিনজনকেই আটক করে।

১১ জনের দেয়া সাক্ষী এবং অন্যান্য আলামতের ভিত্তিতে আদালত তিন জনকেই দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে।

এ রায়ের বিরুদ্ধে পাকিস্তানের হাইকোর্টে আপিল করা যাবে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ