বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

বেড়েছে ৩২৬ শতাংশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

great-britain-united-kingdom-0 copyআন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে মুসলমানদের উপর হামলার ঘটনা কয়েকগুণ বেড়েছে এবং দেশটি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর তা আরো ভয়াবহ আকার ধারণ করেছে।

এ তথ্য দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে হামলার ঘটনা মনিটরিং এ নিয়োজিত সংস্থা ‘টেল মামা’। সংস্থাটির বাৎসরিক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে গত বছর মুসলমানদের ওপর হামলার ঘটনা ৩২৬ শতাংশ বেড়েছে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর মুসলমানদের উপর হামলার ঘটনা ১৪৬ থেকে বেড়ে ৪৩৭টিতে দাঁড়িয়েছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, হিজাবধারী মুসলমান মহিলারা মারাত্মক পরিস্থিতিতে পড়েছেন। হামলার আশংকায় তাদের অনেকের পক্ষেই প্রাত্যহিক কাজ-কর্ম চালানো পর্যন্ত অসম্ভব হয়ে দেখা দিয়েছে। ধর্ম ভিত্তিক বিদ্বেষের কারণে হামলার শিকার হয়েছেন যারা তাদের ৬১ শতাংশই নারী। এবং এমন ঘটনার শিকার ৭৫ শতাংশই মুসলমান নারী।

টেল মামা’র সভানেত্রী এবং লেবার পার্টির সাবেক মন্ত্রী শাহীদ মালিক বলেন, ব্রিটেন এক অভূতপূর্ব পরিস্থিতিতে পড়েছে। পরিসংখ্যানে এটা পরিস্কার যে অনলাইন এবং রাস্তাঘাটে মুসলমানরা বিদ্বেষের শিকার হচ্ছেন। এ নিয়ে সরকারের কোনো ভুল ধারণা থাকা উচিত নয়। তিনি বলেন, বেক্সিট এবং তার সাথে পাল্লা দিয়ে বর্ণবাদ বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে ব্রিটেনের সংখ্যালঘুদের জন্য পরিস্থিতি আরো খারাপ হবে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ