শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মৌলভীবাজার ছাত্র মজলিসের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-মজলিসএহসান বিন মুজাহির : উপমহাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন ও রাবেতা আলম আল ইসলামীর সদস্য, মাসিক মদীনা সম্পাদক, মাওলানা মুহিউদ্দীন খানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্র মজলিস ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক ও জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ বলেন, মাওলানা মুহিউদ্দিন খান ছিলেন ইসলাম-মুসলমান, দেশ ও মাটির অতন্দ্রপ্রহরী। তিনি আজীবন ইসলাম ও মানবতার যে খেদমত করে গেছেন তা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি নাস্তিক মুরতাদ এবং ইসলাম ও মুসলিমবিদ্বেষী আগ্রাসী শক্তির বিরুদ্ধে সাহসী সিপাহসালার ছিলেন। তার বলিষ্ঠ লেখা ও কণ্ঠের সাহসী হুঙ্কারে বাতিলের জন্য আতঙ্ক ছিলো। তার মৃত্যুতে মুসলিমউম্মাহর যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। লেখালেখির মাধ্যমে তিনি জাতির জন্য যে খেদমত করে গেছেন, তার ঋণ শোধ করা অসম্ভব। ছাত্র মজলিস নেতৃদ্বয় মুহিউদ্দিন খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ