বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া

খালেদা জিয়ার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা : মাসিক মদিনা সম্পাদক, বিশিষ্ট আলেম মাওলানা মুহিউদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

শনিবার (২৫ জুন) এক শোকবাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘মাওলানা মহিউদ্দিন খান ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম এবং নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি সত্য, ন্যায় ও ইনসাফের পথে মানুষকে আহ্বান করতেন। একজন সাংবাদিক হিসেবে তিনি মত প্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। তিনি তার লেখনি এবং রাজনৈতিক বক্তব্যে বহুমাত্রিক গণতন্ত্রের পক্ষে সব সময় সোচ্চার ছিলেন।’

বেগম জিয়া বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ২০ দলীয় জোটের শরীক দলের একজন নেতা হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। সরকারের রক্তচক্ষু তাকে তার নীতি ও কর্তব্যকর্ম থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি দেশবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। এ মুহূর্তে দেশের চরম সংকটকালে পৃথিবী থেকে তার চিরবিদায়ে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।’

দেশনেত্রী বেগম জিয়া মরহুম মাওলানা মহিউদ্দিন খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শনিবার বিকাল ৬টা ১০ মিনিটে ল্যাব এইডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা মুহিউদ্দীন খান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ