বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

৮ ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

terror-attack_650x400_61466859626 copyআন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক ভয়াবহ গেরিলা হামলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফের ৮ জওয়ান নিহত ও ২০ জন আহত হয়েছে। সিআরপিএফের পাল্টা গুলিতে ২ গেরিলাও নিহত হয়েছে।

আজ শনিবার জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার পাম্পরে সিআরপিএফের ওই জওয়ানরা ফায়ারিং প্র্যাকটিস শেষে নিজস্ব বাসে করে ফেরার সময় ওঁৎ পেতে বসে থাকা গেরিলা বাস লক্ষ্য করে গুলি বর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। এলাকায় এখনো দুই গেরিলা লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি মাসে নিরাপত্তা বাহিনীর উপরে এটি গেরিলাদের চতুর্থ হামলা। এর আগের তিনটি হামলায় ৫ পুলিশ এবং বিএসএফ জওয়ান নিহত হয়।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম /এফএফ