বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ব্রিটেনে গণভোট শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1519563_m3w605h320q75v47005_urn-newsml-dpa-com-20090101-160622-99-415554_large_4_3আন্তর্জাতিক ডেস্ক :  শুরু হয়েছে ব্রিটেনে ইওরোপীয় ইউনিয়নের থাকা না থাকা নিয়ে গণভোট। এই গণভোটের উপর নির্ভর করবে ব্রিটেন ২৮টি দেশের জোট ইইউর সঙ্গে থাকবে, নাকি ৪০ বছরের সম্পর্ক ছিন্ন করে একলা চলবে।
এই গণভোটে প্রায় ৪৬ মিলিয়ন ভোটার রায় দেবেন।

গণভোট ঘিরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাজ্য।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনসহ দেশটির প্রধান রাজনৈতিক নেতারা ইইউতে থাকার পক্ষে।

তাদের যুক্তি, এতে করে দেশটি হবে আরো সমৃদ্ধ এবং থাকবে আরো নিরাপদ।

অন্যদিকে, ইইউ-বিরোধীদের মত, দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার এটাই মোক্ষম সময়।

স্থানীয় সময় শুক্রবার সকাল নাগাদ এ গণভোটের ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ