বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

পোশাককর্মী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

o-BLOODY-KNIFE-facebook copyআওয়ার ইসলাম ডেস্ক : সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ত্রিশ বছর বয়সী ওই পোশাক শ্রমিকের নাম সুমন শিকদার।

বুধবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সুমন দ্য রোজ ড্রেসেস পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তিনি আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার আফতাব আলী শিকদারের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, সুমন মধ্যরাতে প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হয়েছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে সুমনের চিৎকারে বাসার অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ