ঢাকা : আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোট-মহাজোটের বাইরে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর সমন্বয়ে নতুন আরেকটি রাজনৈতিক জোট হচ্ছে। জাতীয় শিক্ষানীতি বাতিলসহ ইসলামবিরোধী বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই নতুন প্ল্যাটফর্মটি হতে যাচ্ছে। এ জোটে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের একাধিক শরিক ইসলামীসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দলও যুক্ত হতে পারে। প্রথম দিকে এটি ইস্যুভিত্তিক জোট হিসেবে থাকলেও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী এ রাজনৈতিক জোটটি নির্বাচনী জোটে রূপান্তর হতে পারে বলে জোট গঠনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক নেতা জানিয়েছেন।
সূত্রটি জানায়, আওয়ামী লীগ ও বিএনপি দুই বড় জোটের বাইরে থাকা ইসলামী দলগুলোর নেতারা গত কয়েক মাস ধরে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন। চলতি রমজানে তা অনেক দূর পর্যন্ত এগিয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পর জোট গঠন প্রক্রিয়া আরও অনেক দূর এগোবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
সূত্রটি জানায়, বিএনপির নেতৃত্বাধীন ২০ দল থেকে বেরিয়ে যাওয়া মাওলানা আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট, চরমোনাই-পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাফেজ্জী হুজুরের ছেলে হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রিন্সিপাল হাবিবুর রহমান ও মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ, ড. ঈসা শাহেদীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্য আন্দোলন, মরহুম মুফতি ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসনাত আমিনীর খেলাফতে ইসলাম, মুসলিম লীগ (একাংশ) ও নেজামে ইসলাম পার্টিকে নিয়ে নতুন এ জোট হচ্ছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেশের বড় ইসলামী দল জামায়াতে ইসলামী বাদে যেকোনো ইসলামী দলকে এ জোটে সম্পৃক্ত করার চেষ্টা চলছে জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সম্ভাব্য এ জোট গঠনের অন্যতম উদ্যোক্তা দ্য রিপোর্টকে বলেন, বিএনপি জোটের দুই শরিক খেলাফত মজলিস (ইসহাক) ও জমিয়তে উলামায়ে ইসলামকেও নতুন এ জোটে রাখার জন্য আলোচনা চলছে। এর বাইরে ২০ দলের সাবেক শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)সহ ইসলামী ভাবধারার কয়েকটি সমমনা রাজনৈতিক দল ও সংগঠনকে নতুন ওই প্ল্যাটফর্মে আনা হতে পারে।
এ ব্যাপারে শেখ শওকত হোসেন নিলু বলেন, বড় দুই জোটের বাইরে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হলে হলে মন্দ হয় না। এ নিয়ে আমিও আলোচনা শুরু করেছি।
এ ব্যাপারে নতুন এ জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, আপাতত শুধু ইসলামী দলগুলোকে নà¦