বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সৌদিতে গ্রেফতার ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

soudi policeবিশ্ব ডেস্ক : ইসলাম সমর্থন করে না এমন হেয়ারস্টাইলের কারণে সৌদি পুলিশ দেশটির ৫০ যুবককে গ্রেফতার করেছে। এছাড়াও ওই যুবকদের হাতে ব্রেসলেট ও গলায় চেইন ছিল বলে জানা গেছে। পবিত্র রমজান উপলক্ষে চালানো বিশেষ অভিযানে দেশটির মক্কা নগরী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

২১ জুন মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশ কয়েকটি মিডিয়া।

জানা গেছে, বিভিন্ন শপিং সেন্টারের সামনে থেকে তদন্ত কর্মকর্তারা এই তরুণদের গ্রেপ্তার করে। তাদের ফৌজদারি তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সবকের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা অদ্ভুত ধাঁচের চুলের ছাঁট, স্টাইল করে মাথা ঢেকে রাখা, স্বর্ণ বা ধাতব চেইন গলায় ও হাতে পরা এবং ছোট জামাকাপড় পরিধান করা অবস্থায় বেশ কিছু তরুণকে দেখতে পান। সৌদিতে এ ধরনের স্টাইল করা নারী-পুরুষ উভয়ের জন্যই অপরাধ হিসেবে গণ্য করা হয়।

আইন প্রয়োগকারী দল (দলে নারী সদস্যও রয়েছেন) নাগরিকদের ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে যায় এমন অভ্যাস এবং রীতি অনুসরণ না করার পরামর্শ দিয়েছেন।

সূত্র : ডন