বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

টার্গেট বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isঢাকা : সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে জঙ্গিবাদের উত্থান। লেখক-প্রকাশক-ব্লগার থেকে শুরু করে ভিন্ন ধর্ম ও মতালম্বীদের হত্যার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। আর এসব ঘটনার প্রায় প্রতিটিতেই দায় স্বীকার করে বক্তব্য দিয়েছে মধ্যপ্রাচ্যের চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

জঙ্গি গোষ্ঠীটির এ ধরনের বক্তব্য ও ‘কর্মকাণ্ড কি বাংলাদেশে তাদের পরবর্তী ঘাঁটি (হটস্পট) গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছে? মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার এক প্রতিবেদনে এ প্রশ্নটি তুলেছে।

প্রতিবেদনে বলা হয়, গত দুই বছর ধরে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশকে নাড়িয়ে দিচ্ছে। প্রথমদিকে হত্যাকাণ্ডগুলোর একটি প্যাটার্ন ছিলো- সুপরিচিত সেক্যুলার লেখকদের ওপর এ হামলা চালানো হতো। যারা ইসলামের সমালোচনা করতো তাদের হত্যা করা হতো। এসব হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলো ২০১৪ সালে রাজধানীতে বাংলাদেশি-আমেরিকান নাগরিক লেখক অভিজিৎ রায় এবং গত এপ্রিলে এক সমকামী অধিকারকর্মী ও তার বন্ধুকে হত্যা।

সম্প্রতি হত্যাকাণ্ডের ব্যাপ্তি সারাদেশে ছড়িয়ে পড়েছে। শিক্ষক থেকে শুরু করে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী এমনকি মুসলমান ভিন্ন মতাবলম্বীরাও বাদ যাচ্ছেন না। এসব হত্যাকাণ্ডের সংখ্যা এখন ৪০ ছাড়িয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডেই রামদা ব্যবহার করা হয়েছে। আইএস বেশ কতগুলো হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। স্থানীয় কয়েকটি ইসলামি গ্রুপও বেশ কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তবে বাংলাদেশ সরকার বারবার দেশে আইএসের অস্তিত্বের কথা অস্বীকার করে আসছে।

পুলিশ অবশ্য জানিয়েছে, অধিকাংশ হামলাকারীই নিষিদ্ধঘোষিত সংগঠন জামাতুল মুজাহিদিনের (জেএমবি) সদস্য। তবে এ দাবির স্বপক্ষে যথার্থ তথ্য নেই পুলিশের হাতে।

দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ বিষয়ক সংবাদমাধ্যম সাউথ এশিয়ান টেররিজম পোর্টালের নির্বাহী পরিচালক আজাই সাহনি বলেন, আইএস বাজারে লোকজনকে ছুরিকাঘাতে হত্যা করে না। আইএস সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে হয়তো কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকারের খবর আসতে পারে। এর মাধ্যমে তারা সংগঠনের বিশালতা বোঝানোর চেষ্টা করছে। তিনি বলেন, এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে চাচ্ছে। কিন্তু এসব হামলায় যদি আইএসের সংশ্লিষ্টতা থেকেই থাকে তাহলে আসল অস্ত্র কোথায়? প্রশিক্ষিত ও যুদ্ধরত সেনারা কোথায়?

সাহনি বলেন, ‘ছুরিকাঘাত ও কোপানো বাংলাদেশে নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনীতিতে নিচু স্তরের সহিংসতার নজির রয়েছে। তবে এখন এটা এখন পরিষ্কার যে, বড় কিছু একটা ঘটছে। কারণ এগুলো এখন সংগঠিতভাবে হচ্ছে এবং ভুল বা সঠিক যেভাবেই হোক আইএসের সঙ্গে সংশ্লিষ্ট করা হচ্ছে। এ ক্ষেত্রে ছোটখাটো হামলাও বাদ যাচ্ছে না। জঙ্গিদমনে গ্রামবাসীর হাতে বাঁশের লাঠি ত