মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মেসির দরকার মাত্র তিনটি গোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Barcelona : FC Barcelona's Lionel Messi reacts after scoring during a Spanish La Liga soccer match between FC Barcelona and Espanyol at the Camp Nou stadium in Barcelona, Spain, Sunday, May 8, 2016. AP/PTI(AP5_8_2016_000173B)

আওয়ার ইসলাম ডেস্ক : মেসি এখন ফমের তুঙ্গে। যারা সব সময় বলেন যে, মেসি শুধু ক্লাবের হয়েই বড় কিছু করতে পারেন, দেশের হয়ে পারেন না।তাদের মুখ বন্ধ করার সময়। দেশের হয়ে তার নিষ্প্রভ থাকার অপবাদটাও হয়তো চিরতরে ঘুচাবার সুযোগ এখন মেসির সামনে। প্রয়োজন শুধু মাত্র তিনটি গোল।

ক্লাব ফুটবলে মেসির অর্জন গুনে শেষ করা যায় না। কিন্তু দেশের হয়ে তেমন কিছুই অর্জন বলতে এক অলিম্পিক সোনা ছাড়া আর কিছু খুজেঁ পাওয়া যায় না। দলগতভাবে না পারলেও দেশের হয়ে ব্যক্তিগত এক অর্জনে নাম ওঠাতে আর মাত্র তিনটি গোল দরকার মেসির।

মেসি কোপা আমেরিকা খেলতে এসেছিলেন জাতীয় দলের হয়ে ৫০টি গোল নিয়ে। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হতে তার প্রয়োজন ছিলো সাতটি গোল। সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছুঁতে দরকার ছিলো ছয় গোল।

চিলির বিপক্ষে মাঠে নামতে পারেননি মেসি। তবে পানামার বিপক্ষে ঠিকই মাঠে নামেন তিনি। বদলি হিসেবে নেমে মাত্র আধঘণ্টা খেলেন মেসি।

তাতেই চলে যান ইতিহাস গড়ার খুব কাছে। আধঘণ্টার মধ্যেই করে ফেলেন তিন গোল- হ্যাটট্রিক। জাতীয় দলের হয়ে যা মেসির চতুর্থ হ্যাটট্রিক। এর আগে তিনটি হ্যাটট্রিক ছিলো তার।

এই হ্যাটট্রিকের সুবাদে মেসির মোট গোলসংখ্যা এখন ৫৩টি। অর্থাৎ আর তিনটি গোল হলেও দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি। তবে সঙ্গে নাম থাকবে বাতিস্তুতারও। আর মেসি যদি চারটি গোল করতে পারেন, উঠে যাবেন শীর্ষে।

দারুণ ফর্মে থাকা মেসি হয়তো রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কোপা আমেরিকায়ই। সুস্থ থাকলে পরের ম্যাচগুলোতে হয়তো শুরু থেকেই খেলবেন তিনি। সেক্ষেত্রে বেড়ে যাবে তার গোল করার সম্ভাবনাও। সব মিলিয়ে দেশের সর্বোচ্চ গোলদাতা হতে মেসির কেবল কয়েকটি ম্যাচেরই অপেক্ষা এখন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফের ডটকম /এএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ