মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

থুথু ফেললেই জরিমানা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1465650573_21আওয়ার ইসলাম ডেস্ক : এখন থেকে সৌদি আরবের রাস্তায় হাটার সময় বা গাড়ি চালানোর সময় পথচারি বা গাড়ি চালককে বাড়তি সতর্ক থাকতে হবে। কারণ থুথু বা চলন্ত গাড়ি থেকে কোনো আবর্জনা ফেললেই ৩০০০ টাকা জরিমানা গুনতে হবে! সম্প্রতি এ সংক্রান্ত একটি আইন পাশ করেছে সৌদি আরব।

দৈনিক মক্কা আরবির খবরের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, দেশের সকল নাগরিক ও প্রবাসীদের প্রতি ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পাবলিক প্লেসে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইনের চতুর্থ ধারায় এ সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ ১৫০ রিয়াল বা ৩০০০ টাকা ও সর্বনিম্ন ১০০ রিয়াল বা ২০০০ টাকা জরিমানার কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাস্তায় আবর্জনা ছড়ানো বা থুথু ফেলা ট্রাফিক আইনের লঙ্ঘন। এই আইন প্রয়োগের ফলে বেপরোয়া গাড়ি চালানোর পাশাপাশি চলন্ত গাড়ি থেকে রাস্তায় আবর্জনা ফেলা কমে আসবে বলে সংশ্লিষ্টদের আশাবাদ।

সৌদিসহ আরর উপসাগরীয় দেশগুলোতে বায়ু দূষণজনিত রোগের চিকিৎসায় জাতীয় আয়ের ১০ শতাংশ ব্যয় হয়ে থাকে বলে গবেষণায় দেখা গেছে। দেশটির স্বাস্থ্য সংগঠনগুলো এক গবেষণায় দেখতে পেয়েছেন, রাস্তায় আবর্জনা বা থুথু ফেলার ফলে পরিবেশ দুষণ হচ্ছে। এছাড়া শ্বাসকষ্টজনিত ও যক্ষ্মার মতো বায়ুবাহিত রোগের ৭০ শতাংশই মানুষের থুথু থেকে আসে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এফএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ