বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Amazing-Wallpapers1052 copyআওয়ার ইসলাম ডেস্ক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীতে দুইজন ও গাইবান্ধায় একজন নিহত হয়েছে। পুলিশের দাবি গাইবান্ধায় নিহত ব্যক্তি নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জাহাঙ্গীরের বাড়ীতে কিছু জেএমবি সদস্য সংগঠিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এমন সংবাদে রাত একটার সেখানে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উদ্দেশ্যে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক জেএমবি সদস্যের লাশ উদ্ধার করে। নিহতের লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গোবিন্দগঞ্জেই গত ২৫শে মে ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামানিককে কুপিয়ে হত্যা করা হয়েছিলো। পুলিশের ধারণা ঐ হত্যাকাণ্যের সাথে জঙ্গিরা জড়িত।
এদিকে ঢাকার রামপুরা ও তুরাগ এলাকায় পৃথক ঘটনায় দু’জন নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, রামপুরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম কামাল পারভেজ (৪২)। বুধবার বিকেলে তালতলা মাঠে গয়না ও টাকা লুট করার সময় একটি পিস্তল, একটি রিভলবার ও নয়টি গুলিসহ তাকে আটক করা হয়েছিল। র‌্যাবের দাবি, বুধবার রাতে কামাল পারভেজ নিয়ে পূর্ব রামপুরার তিতাস রোডের বালুর মাঠ এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় সহযোগীদের ছোড়া গুলিতে কামাল আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। কামালের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তুরাগ থানা এলাকায় নিহত ব্যাক্তির নাম জানা যায়নি। নিহত ব্যক্তি অজ্ঞান পার্টির দলনেতা বলে পুলিশ দাবি করেছে।
নিহত ব্যক্তির লাশ টঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে তিনি জানান।
এ নিয়ে গত এক সপ্তাহে অন্তত ছয়জন কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত হলো।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ